পঞ্চগড়ের তালমাসহ সকল নদী দখল মুক্তকরণ ও দখলদারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় পঞ্চগড় শেরে-বাংলা চত্ত্বরের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের সামনে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা),দারিদ্র কল্যাণ সংস্থা,কারিগর ও গ্রীণ ভয়েস নামে কয়েকটি পরিবেশবাদী সংগঠন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, পঞ্চগড় দারিদ্র্য কল্যাণ সংষ্কার পরিচালক সাংবাদিক শাহজালাল, নাট্যগোষ্ঠী ভূমিজের সভাপতি সরকার হায়দার ও পরিবেশকর্মী আজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তালমা নদীসহ পঞ্চগড়ের বিভিন্ন নদীর গতিপথ বন্ধ করে যারা বিনোদন পার্ক, কলকারখানা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে নদী দখল করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও সকল নদী দখল মুক্ত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং তাদের দাবী পূরণ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারীও দেন তারা।
বার্তাবাজার/অমি