দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ৮৪২ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২১ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।
বার্তাবাজার/কে.জে.পি