প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় বাংলাদেশ তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশী-এর কমিশনিং দেওয়ার সময় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের পররাষ্ট্রনীতিতে বলেছেন কারো সাথে বৈরীতা নয়, সকলের সাথে বন্ধুত্ব গড়তে। আমরা জাতির পিতার সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় বাংলাদেশ তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমরা নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি সমুদ্র সীমা রক্ষার জন্য।
বার্তা বাজার/কে.কে