ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম থেকে আড়াই কেজি গাজা ও ১২’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো রায়পুর গ্রামের রশিদ মাতুব্বরের ছেলে মনিরুল মাতুব্বর (২৪) ও রশিদ মাতুব্বরের স্ত্রী জহুরা বেগম (৪৭)। মনিরুল ও জহুরা বেগমের প্রত্যেকের নামে দু’টি করে মাদক মামলা রয়েছে। রশিদ মাতুব্বরের নামে ৫, ৬ টি মাদক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রশিদ মাতুব্বের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ির ভিতর থেকে আড়াই কেজি গাজা ও ১২’শ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ ঘটনায় এস আই সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বর ৫।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, ‘রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আড়াই কেজি গাজা ও ১২ শ, পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
বার্তাবাজার/অমি