ঘাটাইলে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন, উপজেলার ৬৪জন প্রতিনিধি নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় এ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উপজেলা আওয়ামলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে ঘাটাইল এসই পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিবদ্যালয়ের সাবেক উপাচার্য ডাঃ কামরুল হাসান খান, সখিপুর বাসাইল উপজেলার সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জেলা বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ তারেক পুলু, প্রচার ওপ্রকাশনা সম্পাদক আলমগীর তালুকদার পৌর মেযর শহিদুজ্জামান খান প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর