আমতলীতে আধুনিক পৌরসভা করবেন মেয়র মতিউর রহমান

বরগুনার আমতলী পৌরসভার অফদার পশ্চিম পাশে বঙ্গবন্ধু উদ্যান, শিশু পার্ক ,পিকনিক স্পট বাস্তবায়ন হলে সম্পূর্ণরূপে আমতলী একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তিত হবে, এতে জেলার একটি ঐতিহ্য বহন করবে জানান আমতলী পৌরবাসী।

বরগুনার আমতলীতে কোন বিনোদন পার্ক না থাকার কারণে পৌর মেয়রের কাছে একটি শিশু পার্ক করার দাবি করেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।

পৌরসভায় নাগরিক সুবিধা নিচ্ছিত করার লক্ষ্যই সরকারের ব‍্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন মেয়র মতিয়ার রহমান। পৌরবাসীর দাবীকৃত বঙ্গবন্ধু উদ্যান, শিশু পার্ক, পিকনিক স্পট, বাস্তবায়নের কাজ হাতে নিয়েছেন তিনি।

শুধু তাই নয়, আমতলী পৌরসভা কে মাদক সন্ত্রাস ও ভূমি দখল মুক্ত আধুনিক পৌরসভায় রূপান্তিত করেছেন মেয়র।

বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের কল্যাণে দিনরাত কাজ করে চলেছে। দেশকে এগিয়ে নিতে এ সরকারের কোনো বিকল্প নেই। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বারবার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর