২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেলের রুট নির্মাণ

২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ইতোমধ্যেই মেট্রোরেল রুট ৬-এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে।

কাদের বলেন, ৪ লেন, ৬ লেন, ৮ লেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।

বুধবার (০৪ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল ভবনে এক শীর্ষক সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়কের সাথে ইঞ্জিনিয়ারিং সকিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়ারনেস এই ৩টি বিষয় সম্পর্কিত জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪ টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতোমধ্যে চারলেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে পাশাপাশি নেয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর