সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী লাইফ সাপোর্টে

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর শারীরিক অবস্থা অবনতির কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার দেশবাসীর কাছে সুস্থ কামনায় দোয়া চেয়েছে।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর