লালমনিরহাটে গণপিটুনিতে হত্যা: আরো ২ জন গ্রেফতার

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে লালমনিরহাটে জুয়েলকে গণপিটুনিতে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৩ মামলায় মোট গ্রেফতার হলো ২৩ জন।

গোয়েন্দা পুলিশ জানায়, গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।

প্রথম দফায় গ্রেপ্তার ৫ জনের ৩ দিনের রিমান্ড চলছে। ২য় ও ৪র্থ দফায় গ্রেপ্তারদের মধ্যে চারজনের ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

অপরদিকে ৫ আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের যশোর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর