চূড়ান্ত বিজয়ের আগেই ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখনও চলছে গণনা। এখনো কোনো বিজয়ী না থাকলেও ২ প্রার্থীই দাবি করছেন যে তারা জয় পাচ্ছেন। জো বাইডেন এরই মধ্যে তার ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করেছেন।

কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে, তখন পরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন।

ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।

আর ১৭টি ইলেকটোরাল ভোট পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী। এরই মধ্যে তিনি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩৯ ভোটে এগিয়ে আছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর