শ্রমিক লীগ নেতার কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার বাম হাতে কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। ডান হাত ও দুই পায়ে এলোপাথারি কুপিয়ে জখম করেছে।

গত কাল বুধবার রাত ৮টার দিকে রজপাড়ায় নাসির সিকদারের দোকানের সামনে একদল সন্ত্রাসীরা জুয়েলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে বলে জুয়েলের পরিবার দাবি করেন।

জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে। তবে এঘটনায় থানায় কোন মামলা কিংবা অভিযাগ দেয়া হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর