পাবনায় ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব।
পাবনায় র্যাবের একটি বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ভোর রাতে পাবনা সদর উপজেলা লস্করপুর মেসার্স পেট্রোলিয়াম এজেন্সী এর সামনে চেকপোষ্ট স্থাপন করে ১৭ কেজি গাাঁজা নগদ অর্থ ও পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, কুরিগ্রাম জেলা ফুলবাড়ী থানা কুরুষা ফেরুষা গ্রামের মৃত চন্দ্র কান্তি রায় ছেলে করুনা রায় (২২) এবং রাজারহাট থানা বানেশ্বর (ছিনাই) গ্রামের ভরত চন্দ্র রায়র ছেলে কনক রায় (২৩)।
জিজ্ঞাসাবাদে র্যাব জানায় যে, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি