কারচুপির অভিযোগে মামলা ঠুকে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখনও চলছে গণনা। গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগানে ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য বলছে, মিশিগানে বাইডেন জয় পেয়েছেন। মার্কিন গণমাধ্যমের পূর্বভাস উইসকনসিনেও বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। পেনসিলভানিয়ার ফলাফল এখনো প্রকাশ পায়নি। জটিলতাপূর্ণ এ ৩ রাজ্যে উতরে গেলে জয় চলে আসবে বাইডেনের হাতে।

বাইডেন বলেছেন, তিনিই যে নির্বাচনে জিততে যাচ্ছেন তা পরিষ্কার। সব ভোট গণনার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় অস্থায়ী বেষ্টনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবারের নির্বাচনে ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে। মার্কিন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, এবার ভোট পড়েছে ৬৬ দশমিক ৯ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর