বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৯ হাজার, শনাক্ত প্রায় ৬ লাখ

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৩ জনের। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৩০ হাজার। শনাক্ত ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭২১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২১৬ জন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটার তথ্য জানিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩৫৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭০ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর