শার্শায় একাধিক মাদক মামলার আসামি ফেনসিডিলসহ গ্রেফতার

যশোরের শার্শা শ্রীকোনা গ্রাম থেকে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি মোঃ আইয়ুব আলী মোড়ল (৩৫)কে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাড়ির পুলিশ।

বুধবার (৪ নভেম্বর)রাতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন বারিপোতা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে আইয়ুব আলী মোড়ল(৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোড়পাড়া পুলিশ ফাড়ির, (এসআই)মোঃ এজাজুর রহমান শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাড়ির সামনে কাচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুব আলী কে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার(৫ নভেম্বর)যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর