কুমিল্লায় ১৫ দিন মায়ের সাথে জেল খেটে জামিন পেল ৭ মাসের শিশু মাহাদী হাসান। গতকাল বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ মানবিক দিক বিবেচনায় শিশুসহ শাহনাজ আক্তারকে জামিন দেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবি জানান, ২০১৮ সালে কুমিল্লা নগরীর মনোহরপুরে আত্মহত্যা করেন গৃহবধূ আয়েশা আক্তার রীমা। এ ঘটনায় গৃহবধূ আয়েশার বাবা বাদি হয়ে তার স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।
ওই মামলায় গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহনাজ বেগম। এ সময় তার কোলে থাকা ৭ মাসের শিশুসহ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
বার্তাবাজার/কে.জে.পি