লালমনিরহাটে ৮ বছরের শিশু বলাৎকারের শিকার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৮ বছরের শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে মেহেদী হাসান(১৮) নামের এক কিশোর এর বিরুদ্ধে।

বুধবার(৪ নভেম্বর) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এই ঘটনা ঘটে।বলাৎকারকারী ওই কিশোর একই গ্রামের মকছুদার আলীর ছেলে।

জানা যায়,আজ বিকেলে বলাৎকারের শিকার ওই শিশুকে কৌশলে গ্রামের রেললাইন সংলগ্ন একটি ধান ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে মেহেদী।এরপর শিশুটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে সকলকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তৎক্ষনাৎ তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

বলাৎকারের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) গুলফামুল ইসলাম “বার্তা বাজার” কে জানান এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি তবুও আসামীকে ধরার জন্য থানা পুলিশের অভিযান চলছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর