হোয়াইট হাউজের সামনে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানের আয়োজন!

নির্বাচনের চরম উত্তেজনায় মগ্ন মার্কিনীদের অনেকেই ভিড় জমিয়েছে হোয়াইট হাউজের সামনে। নাচ গানের উৎসব করছে তারা সেখানে। সেখানে দুই দলের সমর্থকই আছে। তবে ট্রাম্পের সমর্থক কম।

সেখানে থাকা বাইডেনের সমর্থকরা দাবি করছে, এটা হলো ‘গোয়িং অ্যাওয়ে পার্টি’ বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। মাঝেমধ্যেই চিৎকার করে কেউ বলছেন, ‘উই ওয়ান্ট হিম গন’। তাদের হাতের ব্যানারে লেখা ‘রিমুভ ট্রাম্প’।

তাদের বিশ্বাস তাদের নেতা বাইডেন এবার প্রেসিডেন্ট হবেন। কিছুদিন আগেই এই জায়গা ছিল ব্ল্যাক লাইভ ম্যাটারস-এর বিক্ষোভকারীদের দখলে। তবে তখন ছিল প্রতিবাদ। এখন আশায় বুক বেঁধে উৎসব।

পুলিশও প্রচুর মোতায়েন করা আছে। হোয়াইট হাউসের চারপাশ ঘিরে লাগানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা বেড়া। নিরাপত্তা কর্মীরা সতর্ক। কোনো ঘটনা ঘটলে দ্রুত মোকাবিলা করার জন্য তৈরি তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর