অক্টোবরের ৩১ দিনে সড়কে প্রাণ গিয়েছে ৩৮৩ জনের

গত অক্টোবর মাসে দেশে ৩১৪টি সড়ক দুর্ঘটনায় মোট ৩৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬৯৪ জন। মারা যাওয়াদের মাঝে শিশু আছেন ৪১ জন। নারীও আছেন ৬৮ জন।

গতকাল (বুধবার) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তথ্য নিয়ে তারা এই প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। যা মোট নিহতের ৩৪ দশমিক ৪৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ৮৯ শতাংশ। এসব দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৩২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪২ জন, অর্থাৎ ১০ দশমিক ৯৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই বেড়েছে। সেপ্টেম্বর মাসে ২৭৩টি দুর্ঘটনায় ৩০৪ জন নিহত হয়েছিলেন। ফলে, অক্টোবরে দুর্ঘটনা ১৫ শতাংশ এবং মৃত্যু ২৬ শতাংশ বেড়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর