আইসিইউতে করোনায় আক্রান্ত অপূর্ব

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে টানা তিনদিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফলে তার পজেটিভ আসে।
পরে মঙ্গলবার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাঁকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক শিহাব শাহীন জানান, শারীরিক অবস্থা খারাপ হলে অপূর্বকে আইসিইউ রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেখানেই তাঁকে সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ‘গতকাল (মঙ্গলবার) রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা হয়। ব্লাড টেস্টের রেজাল্ট ভালো আসেনি। এ ছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন।’

হাসপাতালে ভর্তি হওয়ার আগে অপূর্ব শিহাব শাহীনের নির্মিতব্য একটি সিনেমায় এক দিনের শুটিং করেছেন। এই পরংগ্লবা বুধবার দুপুরে অপূর্বর সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে জানালেন, গত রাতের চেয়ে তাঁর অবস্থা কিছুটা ভালো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর