ম্যারাডোনার মস্তিস্কে জরুরি অস্ত্রোপচার

নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানের পরপরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। যার ফলে গত সোমবার (২ অক্টোবর) ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে। পরে বুধবার স্থানীয় সময় সকালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, ১৯৮৬ বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়কের এবং সেই অস্ত্রোপচার সফল হয়েছে। ম্যারাডোনার মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত সফলভাবেই বের করে আনা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন কিংবদন্তি। যে কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। জন্মদিনের পার্টি পরবর্তী সময়ে রক্তাল্পতা, ডিহাইড্রেশনসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর