বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ীদের প্রায় ২৯ লাখ টাকা নিয়ে পালিয়েছে আরেক ব্যবসায়ী। মোবাইল ব্যাংকিংয়ের নামে নেয়া ওই টাকা আদায়ে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মোবাইল ব্যাকিংয়ের নামে টরকী বন্দরের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২৯ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করেন ওই এলাকার সরোয়ার খানের জামাতা মাহফুজ মুন্সী। তিনি ট্রাকস্ট্যান্ড মোবাইর ব্যাংকিং নামে এজেন্ট ব্যবসা শুরু করেন। তাতে লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা উত্তোলন করেন।
গত ১ নভেম্বর থেকে মাহফুজের দোকান বন্ধ এবং তিনি এলাকা থেকে লাপাত্তা। পরে জানা যায় মাহফুজ টাকা নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় ভূক্তভোগী আহসান সরদার নামে এক ব্যবসায়ী মাহফুজ মুন্সীর শ্বশুর সরোয়ার খান, শ্যালক সানিয়াত খানসহ ৫ জরেন বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, প্রতারিত ব্যবসায়ী আহসান সরদার বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামি সানিয়াত খান ও সরোয়ার খানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। আজ (৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়।
বার্তাবাজার/এসজে