স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যাকে পুলিশ গ্রেফতার করেছে।

ওই শিক্ষার্থির বাবার অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাকে গ্রেফতারের পর আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক মোস্তফা পারভেজ জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেছেন, তার ৯ বছর বয়সি মেয়েকে গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যা গত ২০ দিন যাবত তাদের বাড়িতে যেয়ে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর শুরু থেকেই ওই শিক্ষক শিশুটির শ্লীলতাহানীর চেষ্টা করেছে।

সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে তার স্ত্রী পাশের বাড়ি গেলে অভিযুক্ত শিক্ষক হাফিজার রহমান তার মেয়ের শ্লীলতাহানী ঘটান। পরে স্ত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এলে তার মেয়ে বিষয়টি তাকে জানান। বিষয়টি স্ত্রীর কাছ থেকে জানতে পেরে বাদী মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এ ঘটনার পর প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে মহম্মদপুর থানা পুলিশ এ মামলায় হাফিজার মোল্যাকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করলে বিচার তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর