এখনও চরম উত্তেজনায় চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা। এগিয়ে আছেন জো বাইডেন। যদিও ট্রাম্প জিতে যেতে পারেন বলে অনেকেই মনে করছে।
কিন্তু এসব উত্তেজনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেশ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা জানিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ধরেই নিয়েছেন ট্রাম্পের বিজয় নিশ্চিত।
তিনি বলেছেন, আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চার বছরের জন্য নির্বাচিত করেছে।
টুইট করে ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। ইউরোপীয় নেতাদের মধ্যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীই প্রথম ট্রাম্পকে অভিনন্দন জানালেন।
বার্তাবাজার/এসজে