ঢাকার দোহার উপজেলার জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক সোয়া তিনটার দিকে মাদ্রাসার হেফজ খানায় এ আগুন লাগে।
এ সময় প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হলে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তখন হেফজখানায় থাকা শিক্ষক ও ছাত্রদের বই, খাতা, জামা কাপড় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক বলেন, সোয়া তিনটার দিকে আমাদেরকে অগ্নিকা-ের খবর দেয়া হলে আমরা
দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্ররা কেউ ভেতরে ছিলো না বিধায় প্রাণহানি হয়নি।