বাইডেন এগিয়ে থাকলেও জয় হতে পারে ট্রাম্পের

চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। অপেক্ষা আর উত্তেজনার মধ্য দিয়ে চলছে জটিল সব হিসাবনিকাশ। এখন পর্যন্ত ডেমোক্র্যাট বাইডেন এগিয়ে আছে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে। তবে এরই মাঝে ট্রাম্প কার্ডের চাল দিয়ে জিতে যেতে পারেন রিপাবলিক্যান ডোনাল্ড ট্রাম্প।

শুরুর দিকে যে বিশাল ব্যবধানে ট্রাম্প পিছিয়ে ছিল তা এখন অনেকাংশেই কমে এসেছে। বর্তমানে তার কাছে আছে ২১৩টি ইলেক্টোরাল ভোট।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াসহ এখনও অন্তত সাতটি অঙ্গরাজ্যের ফলাফল আসতে বাকি। সেগুলোর মধ্যে অন্তত পাঁচটিতেই এগিয়ে ট্রাম্প।

জো বাইডেন এগিয়ে নেভাদা ও উইসকনসিনে। এ দু’টি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে ছয় ও ১০টি। ফলে এসব জায়গায় জয় পেলে ডেমোক্র্যাট প্রার্থীর ঝুড়িতে জমা হবে মোট ২৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায়। এগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ২০টি, মিশিগানে ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫, জর্জিয়ায় ১৬ ও আলাস্কায় তিনটি।

ফলে এ পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোট হবে মোট ২৮৩টি। অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর