ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অঙ্গের আওতায় রায়গঞ্জ উপজেলা মৎস্য উৎপাদনকারি সমবায় সমিতি লিমিটেড (পিও) এর মাঝে জীবিত মাছ পরিবহনের জন্য পিক-আপ ভ্যান মৎস্য খামারের প্রোপাইটারদের মাঝে যান্ত্রিককরণের মাধ্যমে নিবীড় মৎস্যচাষ প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে রাজশাহী বিভাগীয় মৎস্য উপ-পরিচালক তোফাজউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প (এনএটিপি-২) বাস্তবায়ন ইউনিটির পরিচালক এস এম মনিরুজ্জামান।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজ্জামেল হকসহ উপজেলা মৎস্য উৎপাদনকারি সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি