মার্কিন নির্বাচনে জো বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৩৮ অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ২১৩। যদিও সুইং স্টেটে ট্রাম্প এগিয়ে তবে নেভাদায় ৬টি ইলেক্টোরাল ভোট জিততে যাচ্ছেন বাইডেন। এদিকে উইসকনসিনে ৯৫% ভোট গণণা শেষ, সেখানে অল্প ব্যবধানে বাইডেন এগিয়ে। আশা করা যায় এই রাজ্যের ১০টি ইলেক্টোরাল ভোট বাইডেন পেতে যাচ্ছেন।
ফলাফল না আসা বাকি সুইং স্টেট থেকে মিশিগানে খুব অল্প ব্যবধানে (৪৯.১-৪৯.৪) বাইডেন পিছিয়ে। যদিও সেখানে ৯০% ভোট গণণা শেষ হয়েছে। এই মিশিগানের লড়াইটাই এখন ফলাফল নির্ধারণ করবে। মিশিগানে ইলেক্টোরাল ভোট ১৬টি।
এখানে বাইডেন জিতে গেলে সমীকরণ দাঁড়াবে ২৩৮+৬+১০+১৬= ২৭০ অর্থাৎ জো বাইডেন পাবেন হোয়াইট হাইসে যাবার টিকেট। তার মানে বর্তমান পরিস্থিতিতে সবার চোখে মিশিগানে।
বার্তাবাজার/এসজে