করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নির্বাহী প্রকৌশলী মুর্শিদ আবেদিন। বর্তমানে তিনি বরিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিন অবস্থায় আছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারজন কর্মকর্তা করোনাক্রান্ত হলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান আরো জানান, করোনার উপসর্গ জনিত কিছু সমস্যা দেখা দিলে গত রোববার মুর্শিদ আবেদিন করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম)।
মঙ্গলবার রাতে তিনি করোনা পজিটিভ (আক্রান্ত) হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, এর আগে প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন সহকারী পরিচালক এবং বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক করোনা আক্রান্ত হন। এছাড়া দুজন শিক্ষকসহ একাধিক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছিলেন।
বার্তাবাজার/অমি