স্ত্রীর গায়ে আগুন দিলেন ইসলাম ত্যাগ করে হিন্দু হওয়া স্বামী!

যশোরের ঝিকরগাছা উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাস পাড়া এলাকায় ৪ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী আগুনে ঝলসে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন স্বামী প্রদীপও। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধ স্ত্রী পুতুল রানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

প্রতিবেশিরা স্বামী প্রদীপের বিরুদ্ধে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ তোলায় পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী জানান, রাত ১২টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এবং আহত প্রদীপের দুটি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত স্বামী প্রদীপ জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে পুতুলের ঘরের বাইরে যেতে চাইলে তিনি বাধা দেন এবং দরজা আটকে শুয়ে পড়েন। পুতুল ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তৎক্ষনাত তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দুই হাত পুড়ে যায়। পরে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

তিনি আরো বলেন, তিনি পুতুলকে খুব ভালোবাসেন। এক বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি পুতুলকে বিয়ে করেছিলেন। প্রতিবেশিদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বার্তা বাজারকে জানান, আমরাতো শুধু ছেলের বক্তব্য শুনেছি। সে দাবি করেছে তার স্ত্রী নিজে গায়ে আগুন দিয়েছে। মেয়ের বক্তব্য পেলে বিষয়টি পরিস্কার হবে। আপাতত প্রদীপকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর