সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িতে হামলা, দেড় যুগ পরে সাক্ষ্যগ্রহণ শুরু

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী ও সেইসময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দীর্ঘ দেড়যুগ (১৮ বছর) পর আজ সেই ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, ২০০২ সালের ওই দিনে সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলেন শেখ হাসিনা। তাদের গাড়িবহরটি কলারোয়া উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ২ সেপ্টেম্বর এ ঘটনায় কলারোয়া থানায় যুবদল নেতা আশরাফ, বাচ্চুসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেন এক মুক্তিযোদ্ধা কমান্ডার।

পুলিশের তদন্ত রিপোর্টে নারাজি দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০১৪ সালে মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।

চলতি বছরের ২২ অক্টোবর নিম্ন আদালতকে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন সুপ্রিম কোর্ট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর