শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ছয়ঘড়িপাড়ায় ট্রাক্টর চাপায় ইলিয়াছ মিয়া(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ (৪৫) সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাহমুদীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াছ মিয়া বুধবার দুপুরে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে শেরপুর শহরে আসছিল। পথে ছয়ঘড়ি পাড়া এলাকায় পৌঁছামাত্র একটি অজ্ঞাতনামা ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় মোটরসাইকেল আরোহী ইলিয়াছ ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ইলিয়াছ মিয়ার মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে বলে তিনি নিশ্চিত করেছেন। এঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/অমি