স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ এই তথ্য বার্তাবাজারকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান

তিনি জানান, দুদিন ধরে অসুস্থ ছিলেন মির্জা আব্বাস দম্পতি। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে ফলাফলে জানা যায় তারা পজেটিভ। বর্তমানে উভয়ই চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে আছে।

নিজেদের রোগমুক্তির জন্য দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন উভয়ই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর