আদালতের রায় বাংলায় লেখা একান্তভাবে দরকার :প্রধানমন্ত্রী

আদালতের বিচারের রায় বাংলায় লেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিচারের রায় বাংলায় লেখার ব্যবস্থা নিতে হবে।’। আইনমন্ত্রী ও প্রধান বিচারপতিকে তিনি বলেন, এটা আমি চাই, আপনারা ব্যবস্থা নিন। আমি মনে করি এটা একান্তভাবে দরকার।

আজ (বুধবার) সকালে নতুন নির্মিত ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন উদ্বোধনকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই রায় সহজে বুঝতে পারে না। কিন্তু বাংলায় লেখা হলে কী রায় পেলো, তা বিচারপ্রার্থী নিজে দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এ ব্যাপারে যদি কোনও ফান্ড লাগে, সেটাও ব্যবস্থা করবো। কিন্তু আমি চাই, এটা যেন হয়।’

তিইনি আরও বলেন, আমাদের মামলার রায়গুলো কিন্তু ইংরেজিতে দেওয়া হয়। আমাদের দেশে এখন হয়তো একটু লেখাপড়ার সংখ্যা বাড়ছে। তারপরও অনেক সময় অনেকে সেই রায়টা বুঝতে পারেন না। তার সহায়ক যে থাকেন তিনি যা বোঝান তাই বুঝতে বাধ্য হন। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, তাতে আপত্তি নাই। কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বাংলায় ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয়, সে ব্যবস্থাটা করে দিতে হব

দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতেও বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর