পটুয়াখালীর দুমকীতে নিখোঁজের দুই দিন পরে অটোরিকশা চালক আনোয়ার হোসেন হাওলাদাররের (৫২) গলাকাটা লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় পাঙ্গাশিয়ার তেতুলবাড়িয়া রাস্তার পাশের ধানখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় গলাচিপার হরিদেবপুর এলাকা থেকে চক্রের সদস্য রবিউল সিকদার(২২) ও রাজিব বেপারী(২৫) গ্রেফতার করে পুলিশ।
রিকশা চালক মনিরুল বলেন, তিনি দুমকী ও পটুয়াখালী এলাকায় রিকশা চালায়। রিকশা নিয়ে সকালে বের হলে তার প্রসাবে ধরলে রাস্তার পাশে রিকশা থামিয়ে প্রসাব করে তখন দূগন্ধ পেলে মেম্বারকে কল দিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ২ নভেম্বর সোমবার সন্ধ্যায় দুমকির মুন্সিরহাট এলাকায় অটোরিকশা নিয়ে অবস্থান করছিলো চালক আনোয়ার হাওলাদার। রাত নয়টায় মোবাইলে কল আসে মৌকরন থেকে যাত্রী নেয়ার জন্য। মুন্সিরহাট থেকে মৌকরন যাবার পথে অটোরিকশাসহ নিখোঁজ হন চালক আনোয়ার।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গলাচিপার হরিদেবপুর খেয়াঘাট এলাকায় অটোরিকশা বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে চক্রেের দুই সদস্য রাজিব ও রবিউল আটক হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আটক দুইজনকে নিয়ে দিনভর অভিযান চালালে বিভ্রান্তিমুলক তথ্য দেয়ায় চালকের সন্ধান পাননি।
পরে আজ সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহত আনোয়ারের ছেলে মোঃ সাইদুল ইসলাম(২৭) বাদী হয়ে দুমকি থানায় মামলা নং- ০২; তারিখ- ০৩/১১/২০২০; ধারা: ৩২৮/৩৭৯/৪১১/৩৪ পিসি রুজু করেন।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল ভিকটিমকে উদ্ধার করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন বলেন, গত পরশুদিন রাতে এই ভিকটিমের রিকশা একটি চক্র ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পাঙ্গাশিয়ার তেতুলবাড়িয়া রাস্তার পাশের ধানখেত নিয়ে হত্যা করে। ঘটনা জানার সাথে সাথে দুই জনকে আটক করতে সক্ষম হয়েছি। ভিকটিমের অটোরিকশা, ব্যবহিত মোবাইল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে। সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামি দুজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/অমি