নৌকা বাইচ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় সপ্তম বার্ষিকী বিহারি লাল শিকদার নৌকা বাইচ দেখতে এসে মটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে ট্রলি উল্টে আলতাব শিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রলির ড্রাইভার পালাতক রয়েছেন।

আজ বুধবার দুপুর ১ টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের দক্ষিন বিরপুর গ্রামের মৃত ছায়েন শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিহারী লাল শিকদার নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই মহম্মদপুর উপজেলা সদরে লোকসমাগম বাড়তে থাকে। এদিন সকাল থেকে পাশ্ববর্তী জেলা ফরিদপুর নড়াইল ও মাগুরা সদর থেকে নৌকা বাইচ দেখতে মানুষ জড় হয়। মহম্মদপুরের উদ্দ্যেশে মানুষ বোঝাই মাগুরা সদর থেকে একটি ট্রলি ছেড়ে আসে। পথে মাগুরা-মহম্মদপুর সড়কের ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে মটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় একজন ট্রলির যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর