জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ ও পথসভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের পৌরসভা ভবনের সামনে থেকে শুরু হয়ে আরামনগর বাজার প্রদক্ষিন করে পৌর সভায় এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সুমন চাকলাদার, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, অর্ণাস কলেজের ভিপি নাজমুল হুদা বজলু, জিএস রাজন, ছাত্রলীগ নেতা শরীফ আহামেদ নীরব, জুয়েল রানা জিতু, আরিফুর রহমান রবীন, নাঈমুর রহমান দুর্জয়, জুনায়েদ হৃদয়, আজিজু্ল ইসলাম।
বার্তাবাজার/অমি