যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত ফলাফল আসার আগেই বিক্ষোভে নেমেছেন জনগণ। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বড় বড় শহরগুলোতে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালীন যাতে কোন সহিংসতা না হয় তার জন্য ইতোমধ্যেই ৫০ জনের মত আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীরাও জড়ো হয়েছেন হোয়াইট হাউজের নিকটবর্তী এলাকায়। সহিংসতা ছড়িয়ে পড়ার ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন বিভিন্ন শহরে ব্যবসায়ীরা। সতর্কতা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ থেকেও।
অনেক স্থানে বিক্ষোভকারীরা বাইডেন কিংবা ট্রাম্প, কারো পক্ষেই স্লোগান দিচ্ছেন না। তারা স্লোগান দিচ্ছেন বর্ণবাদ নিরসন ও ন্যায়বিচারের পক্ষে।
বার্তাবাজার/এসজে