এই প্রথম ব্যতিক্রমী লিঙ্গের সিনেটর নির্বাচিত করেছে মার্কিনীরা

প্রথমবারের মত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভিন্ন লিঙ্গের সিনেটর নির্বাচিত হয়েছে। প্রথমবারের মত ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী হিসাবে সারাহ ম্যাকব্রাইড ডেমোক্রেটদের মনোনয়নে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবারের নির্বাচনে ডেলাওয়ারের প্রথম সিনেট ডিস্ট্রিক্টে রিপাবলিকান স্টিভ ওয়াশিংটনকে সহজেই হারান ম্যাকব্রাইড। তার এই জয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হয়েছে।

আসনটিতে ৪৪ বছর ধরে জিতে আসছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যানডোয়েল। এবার নির্বাচনে না দাঁড়িয়ে ম্যাকব্রাইডকে সুযোগ করে দেন তিনি।

ম্যাকব্রাইড ২০১৬ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েন। প্রথম ঘোষিত কোনো রূপান্তরকামী হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোনো রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর