ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৩টি আসনযুক্ত টিকেটসহ মোঃ বিল্লাল মিয়া (৪৫) ও মোঃ ইয়াছিন (২২) নামে দুই টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের লিলু মিয়ার ছেলে এবং ইয়াছিন একই এলাকার জমসেদ মিয়ার ছেলে। বুধবার দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪- এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি আভিধানিক দল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। পরে তাদের শরীর তল্লাশী করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৩টি আসনযুক্ত টিকিট উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত দু’জন পেশাদার টিকিট কালোবাজারী। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর