করোনা: দেশে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ হাজার ৪ জনে দাড়িয়েছে। দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ১৬৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর