সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কুড়িগ্রামবাসীর সর্বস্তরের মানুষদের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সমিহিত হলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:আমিনুল ইসলাম মন্জু মন্ডল।
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বুধবার(৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষদের এক নজর দেখবার জন্য।
আমিনুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে গোটা জেলায় নেমে এসেছে শোকের মাতম। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে
চিকিৎসাধীন অবস্থায় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি গতকাল মঙ্গলবার(৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকালে ১ম দফার জানাজা অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এরপর তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে । সেখানে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ রাখা হয় কুড়িগ্রাম আওয়ামীলীগ অফিস চত্বরে সেখানে নেতা-কর্মীদের শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাসা জেলা সদরের ঘোগাদহ ইউনিয়নের হাজিরকুটি গ্রামে। সেখানে শেষ জানাযা শেষে পিতৃলয়ে তাকে সমাহিত করা হয় গ্রামের বাসায়।
প্রসঙ্গ,আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ১৯৪৯ সালের ২৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার (তৎকালীন কুড়িগ্রাম মহকুমা) সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের হাজিরকুটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলেফুদ্দিন মণ্ডল এবং মায়ের নাম জরিনা মণ্ডল। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম মহকুমার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন (১৯৬৮-১৯৭০)। তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সদ্য প্রয়াত এই মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং ছয় নম্বর সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
বার্তা বাজার / ডি.এস