ডাক বিভাগের আরও দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডাক বিভাগের আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) শুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর দু’দিন পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলো।

আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল থেকে ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুন ও তড়িৎ বিভাগের সহকারী প্রকৌশলী চান মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, বেলা ১১টার দিকে পরিদর্শক রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের পর সহকারী প্রকৌশলী চান মিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সালাহউদ্দিন।

সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, ডিজির বিরুদ্ধে পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সেই টাকা আত্মসাতের বিষয়ে এই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সেটি নিশ্চিত হতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর