সরিষাবাড়ীতে সাত ফার্মেসীকে জরিমানা

জামালপুরের সরিষাবাড়ীতে ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স সংলগ্ন ও শিমলা বাজারের ফার্মেসীতে এ অভিযান চালানো হয়।

এসময় ৭টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার কারনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা সহকারী পরিচালক গৌরী রানী বসাক প্রমুখ৷

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরিষাবাড়ী হাসপাতাল সংলগ্ন ভাই ভাই মেডিকেল ৩ হাজার, মাহাদী মেডিকেল হল ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল হল ২ হাজার, মাওয়া মেডিসিন কর্ণার ১ হাজার, ইউসুফ মেডিকেল হল ২ হাজার, শিমলা বাজার ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিনকে ১ হাজার ৫ শত, মাস্ক না থাকায় ৫শত ও অঞ্জলী ফার্মেসিকে ৩ হাজার জরিমানা করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর