মুন্সীগঞ্জের সিরাজদিখানে “নো-মাস্ক নো-সার্ভিস” সরকারী নির্দেশ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় সিরাজদিখান বাজারের বিভিন্ন দোকান ও পথচারীিদের মাস্ক পরিধান না করায় জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারে গুরুত্ব দিতে বলেন এবং মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন। এসময় মাস্ক ব্যবহার না করায় ২জন পথচারী ও ৯জন ব্যবসায়ীকে দন্ডবিধি-১৮৬০ এর ২৩৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ২৩ ধারায় মোট ১১জনকে ৩হাজার ৫শত টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে ও জনসচেতনতায় আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।
বার্তা বাজার / ডি.এস