ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বাম শক্তি স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এতে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, এডভোকেট সৈয়দ মোঃ জামাল, জেলা জাসদের সভাপতি এডঃ আক্তার হোসেন সাঈদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড নজরুল ইসলাম, সহ-সভাপতি শামসুল আলম প্রমূখ।

এ সময় বক্তারা, লাইসেন্সের নামে হয়রানি বন্ধসহ রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিকশা ও ইজিবাইক বন্ধ না করে এবং বিকল্প কর্মসংস্থানের জন্য কোকিল টেক্সটাইল মিলটি দ্রুত চালু করার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর