ধর্ষণ মামলার ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

রংপুরের বদরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোসফেকুর রহমান (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর দায়ে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোসফেকুর আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বদরগঞ্জের জামুবাড়ী গ্রামের ১০ম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে মোসফেকুর রহমান। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি এবং পরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন মোসফেকুর।

এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে মোসফেকুর রহমানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মোসফেকুর বিয়েতে অস্বীকৃতি জানায় এবং জোরপূর্বক মেয়েটির গর্ভপাত ঘটায়। এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর