ফ্রান্সে রাসূল (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।
সোমবার রাতে এক সমাবেশে এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সাংসদ তার বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন।
হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তিনি ম্যাক্রোঁকে নিয়ে মন্তব্য করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে-লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোন সংসদ সদস্য না এখন,… ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’
সমাবেশের বক্তব্য সম্পর্কে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, তিনি তার বক্তব্য সম্পর্কে এখনো অনড় আছেন। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার বক্তব্যে অনড় থাকবেন।
একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। প্রকাশ্য জনসভায় কাউকে হত্যার করার ইচ্ছে প্রকাশ করে তিনি আইন ভঙ্গ করেছেন কি না? এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একজন মুসলমান এবং আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসেবে এটা বলেছি। নবীর ব্যাপারে কোনো আপোষ নাই।’
এই সাংসদ আরও বলেন, ‘আমি বক্তব্যের সময় বলেছি, আমি সংসদ সদস্য হিসেবে না, আমি একজন মুসলমান হিসেবে বলছি, নবীর উম্মত হিসেবে বলছি।
বার্তা বাজার / ডি.এস