কুমিল্লায় হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র ওমর ফয়সাল (২৯) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আজ বুধবার (৪ নভেম্বর) এটিইউ পুলিশ সুপার আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি বাটন মোবাইল সেট এবং হিযবুত তাহরীর প্রণীত ইসলামী খিলাফত সরকারের পর-রাষ্ট্রনীতির মডেল, ইসলামী খিলাফত সরকারের শিল্পায়নের মডেল, ইসলামী খিলাফত সরকারের অর্থনৈতিক মডেল, ইসলামের রাজনৈতিক চিন্তা বই উদ্ধার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার আসলাম খান বলেন, ওমর ফয়সাল খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওমর ফয়সাল ২০১৬ সালে ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশ (এইউবি) থেকে ত্রিপল-ই বিষয়ে অনার্স কোর্স শেষ করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর