ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে পাবনায় বাংলাদেশ আরাবী ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আরাবী ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম, বাংলাদেশ আরাবী ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আনিক, সাধারণ সম্পাদক আকাশ, তসলিমা খাতুন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক’
এসময় মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা।
বার্তা বাজার / ডি.এস